রবিবার ০২, আগস্ট ২০২৬ ১ : ২৩ অপরাহ্ণ

রবিবার ০২, আগস্ট ২০২৬ ১ : ২৩ অপরাহ্ণ

৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ২ হাজার ৭৯২ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ১৪ দিন ধরে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা সময়সূচি পিএসসির ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজন মনে করলে কমিশন যুক্তিসঙ্গত কারণে সময়সূচিতে সংশোধন আনার ক্ষমতা সংরক্ষণ করে।