প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পি.এম
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট
ঢাবির ১০ ফেব্রুয়ারির সব পরীক্ষা স্থগিত
ফাইল ফটো
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের দুইদিন আগে আগামী ১০ ফেব্রুয়ারি সব বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাতে বলা হয়, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ (মঙ্গলবার) এর পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত করা হল।
“এছাড়া ‘অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউট এর পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।”
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
আগামী ১২ ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
