শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৮ দুপুর

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৮ দুপুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পি.এম

‘জিয়াউর রহমান না থাকলে জামায়াত রাজনীতি করার সুযোগ পেত না’: রিজভী

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের দুয়ার খুলে দিয়েছিলেন বলেই জামায়াতে ইসলামী এই স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনী মিছিলপূর্ব এই সভায় রিজভী জামায়াতের কঠোর সমালোচনা করে বলেন: শহীদ জিয়া না থাকলে জামায়াত রাজনীতিতে ফিরতে পারত না এবং বেগম খালেদা জিয়া না থাকলে তারা মন্ত্রিত্বের স্বাদ পেতেন না।জামায়াত ক্ষমতায় আসলে নারীদের ক্ষমতায়ন বাধাগ্রস্ত হবে। তাঁর দাবি, জামায়াত শাসিত ব্যবস্থায় মেয়েরা কর্মক্ষেত্র বা রাজনীতিতে ভালো অবস্থান নিতে পারবে না, যা তাদের সাম্প্রতিক বক্তব্যেও প্রমাণিত।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর বিগত সরকারের অন্যায়ের বিচার চেয়ে রিজভী বলেন, “বেগম জিয়াকে কারাগারে চিকিৎসা দেওয়া হয়নি এবং খাবারে বিষক্রিয়া ঘটানো হয়েছে।” তিনি মনে করেন, ১২ ফেব্রুয়ারির ভোটে ধানের শীষকে বিজয়ী করাই হবে শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন:সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুঅধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।