প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ পি.এম
বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের বর্ণাঢ্য সাইকেল র্যালি
সংগৃহীত ছবি
যান্ত্রিক কোলাহল মুক্ত সুস্থ ও পরিবেশবান্ধব নগর গড়ার বার্তা নিয়ে বগুড়ায় এক বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী তারেক রহমানের পরিবেশমুখী নেতৃত্বের দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে ‘আসুন, প্যাডেল ঘুরিয়ে ভবিষ্যতের পথে হাঁটি’ স্লোগানে র্যালিটি শুরু হয়। এতে শহরের প্রায় ২৫০ জন (নিবন্ধিত) ও উপস্থিত প্রায় ২৪০ জন পরিবেশ সচেতন তরুণ অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল তারেক রহমানের আধুনিক ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, “তারেক রহমান আগামীর বাংলাদেশ নির্মাণে পরিবেশ উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর এই বার্তাকে জনগণের কাছে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:
মোসাদ্দেক রহমান সৌরভ (সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল)
মিনার হোসেন (যুগ্ম সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল)
জাহাঙ্গীর আলম জনি (সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল)
আহসান হাবীব নাফী (সভাপতি, এনাম মেডিকেল কলেজ ছাত্রদল) এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানি।
তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর তাঁর পৈতৃক ভিটা ও নির্বাচনী এলাকা বগুড়ায় ফিরে বিভিন্ন জনসভায় অংশ নিচ্ছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
