শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৮ দুপুর

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৮ দুপুর

ট্রু-কলারে কুরুচিপূর্ণ নাম ব্যবহার

এআই দিয়ে তারেক রহমানের ভয়েস নকল করে ভোট প্রার্থনা, থানায় অভিযোগ

বগুড়া সদর থানায় করা অভিযোগের কপি।

এআই দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভয়েস নকল করে ট্রু-কলারে কুরুচিপূর্ণ নাম ব্যবহার করে বিএনপির পক্ষে ভোট প্রার্থনান অভিযোগ উঠেছে। কিছু অসাধু ব্যক্তি দুটি নম্বর থেকে এমন বিভ্রান্ত ছড়াচ্ছে।

এঘটনায় সোমবার বিকেল ৫টার দিকে প্রতিকার চেয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

তিনি অভিযোগে উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষে তার ভয়েস বগুড়াসহ সারাদেশে ভোটারদের কাছে গ্রামীন ফোনের ০১৩২৯৭২৭৮৩৩ নম্বর থেকে ভয়েস কলের মাধ্যমে ধানের শীষে ভোট প্রার্থনা করা হচ্ছ। এমতাবস্থায় কিছু অসাধু ব্যক্তি বা দল অসৎ উদ্দেশ্যে মোবাইল নং- ০১৮৯৪৩৩৩৮০০ এবং ০১৯৪১৬৪২২৬৭ নম্বর থেকে এ.আই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) ভয়েস ব্যবহার করে ট্রু-কলারে কুরুচিপূর্ণ নাম ব্যবহার করে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করছে।

মোবাইল নং- ০১৮৯৪৩৩৩৮০০ এবং ০১৯৪১৬৪২২৬৭ এর ব্যবহারকারী অজ্ঞাতনামা দূষ্কৃতিকারী বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে অনলাইনে কার্যক্রম পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন।

বগুড়া শহর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি বলেন, ঐ দুটি নম্বর থেকে তারেক রহমানের ভোট চাওয়া হচ্ছে তবে ট্রু-কলারে কুরুচিপূর্ন নাম ব্যবহার হচ্ছে, এতে করে সাধারণ মানুষের কাছে বিএনপি ও তারেক রহমানের সুনাম ক্ষুন্ন হচ্ছে। বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি আরও বলেন, তারা জনসমর্থন ও ভোটের রাজনীতিতে লড়াইয়ে ব্যর্থ হয়ে অসৎ পথ বেছে নিয়েছে। তিনি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ করেছেন।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ জানান, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।