শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৭ দুপুর

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ১২ : ৩৭ দুপুর

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পি.এম

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পি.এম

শেরপুরে থানা থেকে লুট হওয়া শটগানসহ এক যুবক গ্রেফতার

সংগৃহীত ছবি

শেরপুর সদর থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় হারেজ মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যৌথবাহিনী জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সদর থানা থেকে শটগানটি লুট করা হয়েছিল। দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে সাপমারী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত হারেজ মিয়া ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামের জুবেদ আলীর ছেলে এবং পেশায় একজন বিএনপিকর্মী।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, আটককৃত হারেজ মিয়ার বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।