সোমবার ০২, মার্চ ২০২৬ ৪ : ৩৬ বিকাল

সোমবার ০২, মার্চ ২০২৬ ৪ : ৩৬ বিকাল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পি.এম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পি.এম

রাজধানীতে ২৫ হাজার পুলিশ মোতায়েন: নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ডিএমপি কমিশনারের

সংগৃহীত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ হাজার পুলিশ সদস্য মাঠে নেমেছেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তা বিন্যাস

ডিএমপি কমিশনার রাজধানীর কেন্দ্রগুলোর নিরাপত্তার একটি সুনির্দিষ্ট চিত্র তুলে ধরেন:

  • মোট কেন্দ্র: ২ হাজার ১৩১টি।

  • গুরুত্বপূর্ণ কেন্দ্র: ১ হাজার ১৪টি (প্রতিটিতে ৪ জন করে পুলিশ সদস্য থাকবেন)।

  • ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৩৭টি (প্রতিটিতে ৭ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন)।

অতীতের বিতর্ক কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিয়ে ডিএমপি কমিশনার বলেন, “আগের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তা থেকে বেরিয়ে এবার নিরপেক্ষ ভূমিকা পালন করে একটি উদাহরণ সৃষ্টি করা হবে।” তিনি আরও জানান, বর্তমানে নির্বাচনের জন্য কোনো সুনির্দিষ্ট হুমকি (থ্রেট) নেই এবং সাধারণ সময়ের চেয়েও চমৎকার পরিবেশ বিরাজ করছে।