প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পি.এম
জামায়াত পাবে ১০৫ ও বিএনপি ১০২ আসন : আইআইএলডি’র জরিপ
ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে এক চমকপ্রদ জনমত জরিপ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি)। সংস্থাটির দাবি অনুযায়ী, আসন্ন নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫টি আসনে এবং বিএনপি নেতৃত্বাধীন জোট ১০১টি আসনে জয় পেতে পারে।
সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেলে এক সংবাদ সম্মেলনে এই প্রাক-নির্বাচনী জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়।
আইআইএলডি’র জরিপ অনুযায়ী সংসদীয় আসনগুলোর সম্ভাব্য চিত্র:
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট: ১০৫টি আসন।
বিএনপি নেতৃত্বাধীন জোট: ১০১টি আসন।
অন্যান্য দল/প্রার্থী: ১৯টি আসন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা (অনিশ্চিত): ৭৫টি আসন।
একই জরিপে গণভোটের সম্ভাব্য ফলাফলও উঠে এসেছে। এতে দেখা যায়:
‘হ্যাঁ’ ভোট: ৮৯.৬০ শতাংশ।
‘না’ ভোট: ৯.১০ শতাংশ।
সংস্থাটি জানায়, দেশের ৩০০টি সংসদীয় আসনের মোট ৬৩ হাজার ৬১৫ জন ভোটারের সরাসরি মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। গত ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়।
