সোমবার ০২, মার্চ ২০২৬ ২ : ৫৪ দুপুর

সোমবার ০২, মার্চ ২০২৬ ২ : ৫৪ দুপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পি.এম

‘ভোট নিয়ে কিছু বলা যাবে না’, ফোনকলে পরীমণিকে হত্যার হুমকি

ফাইল ছবি

ভোট নিয়ে ফেসবুকে কোনো কিছু শেয়ার না করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় না থাকতে ঢালিউড অভিনেত্রী পরীমণিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কিউবার একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এই হুমকি দেওয়া হয়। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী।

হুমকির প্রমাণ হিসেবে পরীমণি তার ফেসবুক পেজে ওই ফোন কলটির ভিডিও রেকর্ড প্রকাশ করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা?’ বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনী, সিআইডি এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল পেজগুলোকে মেনশন করেছেন।

ঘটনা প্রসঙ্গে পরীমণি বলেন, “হুট করে একটি বিদেশি নম্বর থেকে কল আসে। রিসিভ করতেই বিভিন্ন গালিগালাজ শুরু করে এবং হুমকি দেয় যে, ভোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেন কিছু শেয়ার না করি। কথা না শুনলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।”

হুমকির এই ঘটনার মাঝেই নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি ‘গোলাপ’ নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। এছাড়াও বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর।