সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১২ : ০৯ দুপুর

সোমবার ০২, নভেম্বর ২০২৬ ১২ : ০৯ দুপুর

বগুড়া-৩ আসনের ভোটাররা শুধু প্রতিশ্রুতি নয়, এবার টেকসই উন্নয়ন চান

বগুড়া-নওগাঁর সীমান্ত উপজেলা আদমদীঘি। শষ্য ও মৎস ভান্ডার খ্যাত। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে তিন ফসলী জমিতে গড়ে উঠছে কল কারখানা আর মাছের ভান্ডার রক্তদহ বিল  পানির অভাবে ফেটে চৌচির। রাজনৈতিক গুরুত্বের তুলনায় উন্নয়ন এখানে অনেক পিছিয়ে। শিক্ষায়, স্বাস্থ্যে, যোগাযোগ ব্যবস্থায় উপজেলাটি পিছিয়ে আছে। উপজেলাটিতে কলেজ-৭টি, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় আছে ২৮টি, এমপিওভুক্ত মাদরাসা আছে ১৪টি ও সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৯৮টি। নতুন করে এখানে আর কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি। ফলে শিক্ষায়, শিল্পে, যাতায়াতে পিছিয়ে আছে উপজেলাটি। রাষ্ট্রপতি এরশাদের আমলে সান্তাহার পৌরসভা ও ২টি উচ্চ বিদ্যালয় সরকারিকরণ হয়। তারপর দৃশত শিক্ষার কোন অগ্রগতি নেই।

নওগাঁ-বগুড়া মহাসড়ক ধরে উপজেলার সান্তাহার সড়কে প্রবেশ পথে ঢুকলেই সড়কে দুই ধারে রঙিন সাইনবোর্ড, রাজনৈতিক ব্যানার চোখে পড়তেই বোঝা যায়-দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এই স্থানে ২২ ট্রেন যাতায়াত করে বলে  আর সড়ক সংকোচনের কারণে একটি রেলগেটে জনগণ গত ২০/৩০ বছর ধরে যানযটের কারনে একটি ওভারব্রিজ ও আন্ডারপাস চাইছে, রাজনৈতিক নেতারা তা করে দেওয়ার ব্যবস্থা করতে পারেনি। বৃহত্তর সান্তাহার শহরে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। সেই শহরে আজ প্রায় ২২ বছর ধরে একটি ২০ শয্যা হাসপাতাল পুর্নাঙ্গভাবে চালু হয়নি। ফলে সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত এখানকার ভোটাররা। উপজেলায় নেই কোন বাস স্ট্যান্ড, শিশু পার্ক, পাবলিক লাইব্রেরি, নেই সরকারি অ্যম্বুলেন্স। একটি প্রথম ম্রেণীর পৌরসভা থাকলেও সেখানে পরিকল্পিত নগরাণের অভাব। উপজেলার ফুটপাতগুলি দখলে চলে গেছে অস্থায়ী দোকানদের হাতে। ব্যাটারিচালিত অটোরিকসার বিশৃঙ্খলায় পথচারীদের হাটার জায়গা নেই। চা দোকানি মছির মিঞা আক্ষেপ করে তাই বলেন,’ ভোটের আগে নেতারা আসেন, পরে আর দেখা মেলে না।’

বগুড়া-৩ আসনের আদমদীঘি উপজেলা রাজনৈতিকভাবে বরাবরাই প্রভাবশালী উপজেলা। বড় বড় রাজনৈতিক নেতার উত্থান এই মাটি থেকে। স্থাানীয়দের মতে, রাজনৈতিক গুরুত্বের তুলনায় উন্নয়ন এখানে পিছিয়ে। জীবনের প্রথম ভোট দেবে রুবাইয়াৎ জেসমিন (২২)। তিনি জানান, ’বৃষ্টি হলে ঘর থেকে বের হওয়া যায় না, আবার সড়কে যানজটের কারণে হাটা যায় না। একটাই হাসপাতাল, তাও চালু নেই। সান্তাহার শহীদ আজিজার সড়কে যানজটের বিশৃঙ্খলা নিত্যদিনের সঙ্গি। মাদক বড় সমস্যা এই উপজেলায়।’

বগুড়া-৩ আসনের ৩,৩৯,১৭৩ জন ভোটারের মধ্যে এবার আর কেবল ’ মার্কাা’ দেখে ভোট দেওয়ার প্রবণতা নেই। বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এবার ভোট হবে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি। বিশেষ করে তরণ ভোটাররা কর্মসংস্থান ও স্বচ্ছ রাজনীতির প্রত্যাশি। উপজেলার তরুণ ভোটার হাসেম রেজা (২১) জানান, ’আমরা এমন প্রতিনিধি চাই, যিনি শুধূ রাজনীতি করবেন না, কর্মস্থানের ব্যবস্থা করবেন।’  বিশ্লেষকদের মতে, এবার আদমদীঘি-দুপচাঁচিয়ায় আবেগ বা দলীয় প্রতিকের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত সক্ষমতা ও এলাকার জন্য তার সুনিদিষ্ট পরিকল্পনা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।