শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ২ : ১৩ দুপুর

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ ২ : ১৩ দুপুর

বগুড়ায় সংবাদপত্র হকার ইউনিয়নের গণসংযোগ, ধানের শীষে ভোট প্রার্থনা

বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরে ধানের শীষের প্রচারণা করেন জাতীয়তাবাদী সংবাদপত্র হকার ইউনিয়ন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার ইউনিয়নের উদ্যোগে বগুড়া-৬ সদর আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বগুড়া শহরের বিভিন্ন দোকান, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি। এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে রায় দিতে হবে।

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এস আলম, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি লিটন শেখ বাঘা, বগুড়া জেলা জাকপার সভাপতি মোখলেসুর রহমান, বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল মন্ডল, বগুড়া হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মইদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শ্রী কালু সাহাসহ ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্র হকাররা দীর্ঘদিন ধরে পেশাগত নানা সমস্যায় ভুগছেন। ধানের শীষের সরকার গঠিত হলে শ্রমজীবী মানুষের অধিকার ও জীবিকা সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

গণসংযোগে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায় বলে জানান সংশ্লিষ্টরা।