ধানের শীষের বার্তা পৌঁছে দিতে বগুড়া শহর যুবদলের ব্যাগ বিতরণ
বগুড়া শহর যুবদলের উদ্যোগে ভোটারদের মাঝে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ও ধানের শীষ প্রতীক সীলমোহর করা ব্যাগ বিতরণ করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং দলীয় বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার (৮ ফেব্রুয়ারি) এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও সঞ্চালনায় ছিলেন আদিল শাহরিয়ার গোর্কি। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন শিপলু, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলীসহ শহরের ২১টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনের মাঠে রয়েছে। ধানের শীষ প্রতীক দেশের মানুষের আশা ও বিশ্বাসের প্রতীক। তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে এই লড়াইয়ে ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে হামিদুল হক চৌধুরী হিরু বলেন, ভোটারদের মাঝে প্রতীক ও বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণের সঙ্গে দলের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সভাপতির বক্তব্যে আহসান হাবিব মমি বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়াই শহর যুবদলের মূল লক্ষ্য। আগামী দিনে আরও ব্যাপক পরিসরে গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।