সোনাতলায় ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের সাইকেল র্যালি
বগুড়ার সোনাতলায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের উদ্যোগে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে র্যালিটি সোনাতলা পৌর এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে ছাত্রদল নেতা আহনাফ হাবিব অর্ণবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
র্যালি শেষে বক্তব্যে ছাত্রদল নেতা আহনাফ হাবিব অর্ণব বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আজ দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমান নেতৃত্ব দেবেন বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সেই লক্ষ্যেই সোনাতলায় তরুণরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।
অর্ণব জানান, সাইকেল র্যালি চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং র্যালিতে অংশ নেওয়া তরুণদের উৎসাহিত করেছেন। এতে তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
র্যালিতে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী